বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঝিকরগাছায় ‘হেল্পিং হ্যান্ডস’র উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক :যশোরের ঝিকরগাছায় সরকারি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা হেল্পিং হ্যান্ডস’র উদ্যোগে অসহায়, হতদরিদ্র ও নিরীহ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেল ৩টায় ঝিকরগাছা উপজেলার ছুটিপুর বাজার সংলগ্ন গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে প্রায় ২০০ জন অসহায়, হতদরিদ্র ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম।

সংস্থার সদস্য আরিফুর রহমান রোকনের সঞ্চালনায় এবং সংস্থার সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি রনী খাতুন অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন।

এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ঈদ উপহার বিতরণ শেষে প্রায় পাঁচ শতাধিক মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews