1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
‎বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযানে অবৈধ চোরাচালানী মালামাল আটক জেসি রুবেলের সবুজ সংকেতেই মিথ্যা ঘোষণায় আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য যশোরে বিদেশি মদসহ হোটেল ম্যানেজার আটক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ শ্রমিকদের মুখে হাসি—ঈদের পাঁচ দিন আগেই বেতন’ বোনাস পরিশোধ মোবাইল ফোনের বিনিময়ে উচ্চমাত্রার নেশাজাতীয় দ্রব্য ক্রিস্টাল আইস তৈরির কাঁচামাল পাচার “যশোরে বাপা এর আয়োজনে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৬ উদযাপন” বাহিরচর ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাউলের কার্ড বন্টনের অভিযোগ ঝিনাইদহ জামায়াতের ইফতার মাহফিল ও ঐক্যের ডাক বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন – বি – ২২২৩ সুধীজন ব্যক্তিদের নিয়ে ইফতার পার্টি অনুষ্ঠিত

যশোরে বিদেশি মদসহ হোটেল ম্যানেজার আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫২ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক হোটেল ম্যানেজার যশোর কোতয়ালী মডেল থানার শেখহাটি খাঁপাড়া এলাকার সাহেব আলী শিকদারের ছেলে হেদায়েত শিকদার। তিনি যশোর বাবু বাজার ঝালাইপট্টি এলাকার ‘হোটেল পলাশ আবাসিক’-এর ম্যানেজার।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত কোতয়ালী মডেল থানাধীন শেখহাটি খাঁপাড়া এলাকায় হেদায়েত সিকদারের নিজ বসতঘর এবং বাবু বাজার ঝালাইপট্টি এলাকার ‘হোটেল পলাশ আবাসিক’-এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট