বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৬৩ বার পড়া হয়েছে

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ গাজীপুর প্রতিনিধি: মোঃ মাহাবুল ইসলাম: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ও সেবামূলক কার্যক্রম জোরদারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) শাখা ৫৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আজ বুধবার (১১ মার্চ ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন এবং উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) জনাব মোঃ জাহিদ হাসান ভূঞা, পিপিএম (বার)।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের হারানো সম্পদ উদ্ধারে এবং আইনশৃঙ্খলা রক্ষায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সবসময়ই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

উদ্ধার হওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews