বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ শ্রমিকদের মুখে হাসি—ঈদের পাঁচ দিন আগেই বেতন’ বোনাস পরিশোধ

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ,বেনাপোল: পবিত্র ঈদুল ফিতরের ৫দিন আগে শ্রমিকদের বেতন ভাতা ও ঈদ বোনাস পরিশোধ করেছে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫।

রোববার (১৫ মার্চ ২০২৬) বেলা ১২ টার সময় বেনাপোল স্থলবন্দরের ১ নং শেডে শ্রমিকদের মিটিং কক্ষে ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনয়িন এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী নেতৃত্বে শ্রমিকদের কে বেতন বোনাস পরিশোধ করা হয়।

বেনাপোল স্থলবন্দর ৯২৫ শ্রমিক ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান ও সাধারন সম্পাদক সহীদ আলী বলেন আমরা চাই যথাসময়ে শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এসময় সকলের চাওয়া পাওয়ার থাকে। তাই আমরা যথা সময়ে তাদের ন্যায্য অধিকার এর জন্য সচেতন। আমাদের সরকার শ্রমিক বান্ধব সরকার। কারন শ্রমিক না থাকলে দেশের কলকারখানার উৎপাদন হবে না। তাই সকল প্রতিষ্টানের শ্রমিকদের যথাযথ মর্যদা দেওয়া উচিৎ।

এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ,সহ-সাধারণ সম্পাদক(২) মোঃ জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান,মোঃ ইছাহক মেম্বার,মোঃ জুলু মেম্বার,লিংকন মেম্বার,লেবার সরদার মোঃ হাসেম আলীসহ ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিক বৃন্দ্যরা উপস্থিত ছিলেন।

সাধারণ শ্রমিক সাহাদত হোসেন বলেন, আমরা সাধারন শ্রমিকরা অত্যান্ত খুশি। ঈদের আগে আমাদের বেতন বোনাস পেয়ে খুবই আনন্দ লাগছে। আমরা এবার ঈদ পরিবার পরিজন নিয়ে ভাল ভাবে করতে পারব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews