1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে মাদক ব্যবসায় বাধা দেওয়া আশিক নামে এক যুবকের উপর হামলার অভিযোগ কেশবপুরে মেয়ের আঘাতে মায়ের মৃত্যু ঝিনাইদহ সদর বারোয়ারী পূজা মন্দিরে বাজুস-এর সাধারণ সভা ও মন্দির সংস্কার নিয়ে আলোচনা অনুষ্ঠিত জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রূপপুর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে আগস্টে: তথ্য উপদেষ্টা জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ শার্শার উলাশীর জিয়ার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন যবিপ্রবির ৮৫ ছাত্রীর মধ্যে সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরেছেন ২৩ জন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের দুই ডাক্তারকে শোকজের নির্দেশ

মোবাইল ফোনের বিনিময়ে উচ্চমাত্রার নেশাজাতীয় দ্রব্য ক্রিস্টাল আইস তৈরির কাঁচামাল পাচার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ৬০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের বিনিময়ে উচ্চমাত্রার নেশাজাতীয় দ্রব্য ক্রিস্টাল আইস তৈরির কাঁচামাল সাতক্ষীরা থেকে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন শাপলা খাতুন স্বপ্না (২৮)। কিন্তু, পথিমধ্যে যশোরে তিনি আটক হন ডিবি পুলিশের হাতে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে যশোর শহরের মণিহার এলাকায় একটি পরিবহন থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।আটকের পর তার কাছ থেকে উদ্ধার হয় উচ্চমাত্রার নেশাজাতীয় দ্রব্য ক্রিস্টাল আইস তৈরির কাঁচামাল।

এর নাম এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং পিউরিফাইড অ্যাসিড (হাইড্রোক্লোরিক অ্যাসিড)। এগুলো একটি প্লাস্টিকের বস্তায় তিনটি প্যাকেটে করে তিনি নিয়ে যাচ্ছিলেন।আটক স্বপ্না সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে।

ডিবির এস আই অলক কুমার দে বলেছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের মণিহার এলাকায় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়।
পরিবহনের বক্স তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা তিনটি প্যাকেট দেখতে পান। সেই সাথে আটক করা হয় বহনকারী শাপলা খাতুন স্বপ্নাকে।
ওই প্যাকেটে কী আছে পুলিশ তা প্রথমে অনুমান করতে পারেনি। এ সময় শাপলা খাতুনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সদুত্তর দেননি।পরে বস্তাসহ তাকে যশোর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এস আই অলক জানান, তিনটি প্যাকেট খুলে তার মধ্যে ছোট ছোট আরো ২৫টি প্যাকেট পাওয়া যায়। ওই নারীর কাছ থেকে কোন তথ্য না পেয়ে ডিবি দ্রব্যগুলোর ল্যাবটেস্ট করানোর সিদ্ধান্ত নেয়।

তবে, রাতে আরো জিজ্ঞাসাবাদ করা হলে শাপলা স্বীকার করেন ওই দ্রব্যগুলো ক্রিস্টাল আইস তৈরির কাঁচামাল। যার মধ্যে ২৫ কেজি এফিড্রিন বা সিউডো এফিড্রিন এবং ৬ লিটার পিউরিফাইড অ্যাসিড (হাইড্রোক্লোরিক অ্যাসিড) আছে।

স্বপ্না জানিয়েছেন, আজমল হোসেন লাল্টু নামে এক ব্যক্তি ওই মালামালগুলো চট্টগ্রামের অলংকার মোড়ে পৌঁছে দেওয়ার কথা বলেন। বিনিময়ে তিনি পাবেন ৬০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোনসেট। এতে রাজি হয়ে তিনি সেগুলো নিয়ে যাচ্ছিলেন।
তিনি জানিয়েছেন, আজমল হোসেন লাল্টুর বাড়ি সাতক্ষীরার কলারোয়ায়।

চট্টগ্রামের একটি কারখানায় ক্রিস্টাল আইস নামক উচ্চমাত্রার নেশা জাতীয় পণ্য তৈরি হয়। সেখান থেকে সারা দেশে ক্রিস্টাল আইস সরবরাহ হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

এসআই অলোক কুমার দে আরো বলেছেন, এই ঘটনায় শাপলা খাতুন স্বপ্না ও আজমল হোসেন লাল্টুর নামে কোতয়ালি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। স্বপ্নাকে শুক্রবার (১৩ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট