
স্টাফ রিপোর্টার, যশোর:বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের উদ্যোগে সদস্যদের মধ্যে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
রোববার (১৫মার্চ) সকালে সংগঠনের যশোর শহরের পোস্টঅফিস পাড়ার নিজস্ব কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএসপির উপদেষ্টা, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু।
বিশেষ অতিথি ছিলেন রূপালি ব্যাংকের যশোর শাখার এজিএম শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক মঞ্জুয়ারা সোনালী, আলমগীর কাইয়ুম ও অরুণ বর্মন।
বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডিএম রতন, সহসভাপতি আমির হোসেন মিলন, ভদ্রাবতী বিশ্বাস, আহমেদ মাহবুব ফারুক, ডা. অমল কান্তি সরকার, শরীফ হোসেন ধীমান, সানজিদা ফেরদৌস প্রমুখ।
অনুষ্ঠানে ৩৫ সদস্যকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।