বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু

  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

শেখ মাহতাব হোসেন:খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বুধবার সকালে নগরীর ৭নং ওয়ার্ডের কাশিপুর যমুনা রোড সংলগ্ন এলাকায় কেসিসি কর্তৃক চলমান ক্রাশ প্রোগ্রাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময়কালে প্রশাসক বলেন, খুলনা নগরবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন।

উদ্ভুত বিপদ থেকে পরিত্রাণ পেতে কেসিসি একটি চ্যালেঞ্জ মোকাবেলা করছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাসহ লার্ভা ও মশক নিধনে জনবল বৃদ্ধি করে স্প্রে ও ফগার করা হচ্ছে। ইতোমধ্যে আটটি ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে জ¦রে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

আগামীকাল বৃহস্পতিবার খালিশপুর লাল হাসপাতালে আরো একটি ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হচ্ছে। কিন্তু ডেঙ্গু সংক্রমণ হ্রাসে আশানুরূপ ফল এখনো পাওয়া যায়নি। নগরবাসীকে সাথে নিয়েই এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

কেসিসি’র ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাউদ্দিন, মো: মোস্তাফিজুর রহমান মিঠু, সমাজসেবক এ্যাড. ফজলে হালিম লিটন, লিটন খান, কাজী শফিকুল ইসলাম শফি, আব্দুল লতিফ, জাকির হোসেন, শামসুর রহমান, মাহবুব আলম বাদশা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে কেসিসি প্রশাসক সকাল সাড়ে ১০টায় নগরীর পল্লীমঙ্গল উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

সবুরণনেছা মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত ‘‘সামাজিক অবক্ষয় রোধে শিক্ষক সমাজের করণীয় এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি’’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

দুপুরে নগরীর গগন বাবু রোডস্থ সবুরণনেছা মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত ‘‘সামাজিক অবক্ষয় রোধে শিক্ষক সমাজের করণীয় এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি’’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন প্রশাসক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews