
কেশবপুর যশোর প্রতিনিধিঃ যশোর জেলার কেশবপুর উপজেলার আওয়ামী লীগের পৌর সহসভাপতি মোঃ ইকবাল হোসেন মোড়ল (৪৫)পিতা ঃ মাষ্টার লুৎফর রহমান বালিয়াডাঙ্গা কেশবপুর পৌর ৯ নং ওয়াডের বাসিন্দা কেশবপুর থানা পুলিশ গ্রেফতার করেছে।
আজ বুধবার বার দুপর ৪টারদিকে কেশবপুর ধান হাট থেকে আওয়ামী লীগের পৌর সহসভাপতি মোঃ ইকবাল হোসেন মোড়ল কে কেশবপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। তার নামে একাধিক মামলা আছে এবং বর্তমানে সরকারের বিরুদ্ধে উসকানি মুলক কার্যক্রমে ছাত্র লীগ, যুবলীগ, শ্রমলীগের সদস্যদের একত্রিত করার অভিযোগ রযেছে। এ ছাড়া বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার নামে সোসাল মিডিয়ায় নানা ভাবে কুরুচিপূর্ণ, বিতর্কিত বক্তব্য প্রদানের অভিযোগ রযেছে।
কেশবপুর থানা পুলিশ সুত্রে যানা যায তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায়এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার নামে সোসাল মিডিয়ায় কুরুচিপূর্ণ,
বিতর্কিত বক্তব্য প্রচার করায তাকে গ্রেফতার করা হয়েছে, কিছুদিন আগে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে তার সংসিলষ্টতা ছিলো বলে অভিযোগ রযেছে।