1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
‎যশোরে পিস্তল গুলি ও গাঁজাসহ আটক-১ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর মাসিক মিটিং অনুষ্ঠিত শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক সিরাপসহ আটক-১ অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঝিনাইদহের মহেশপুরে একটি ধর্ষণ চেষ্টার অভিযোগ এবং পাল্টা চাঁদাবাজির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি শার্শায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বেনাপোল বাহাদুপুর পৌরসভার সড়ক মেরামতে অনিয়মের অভিযোগ ভেড়ামারায় আপন ভাই ও তার মাদকাসক্ত ছেলে কর্তৃক মারাত্মক হামলার শিকার মফিজুল মণিরামপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ধান ঘরে তুলতে ব্যাস্ত কৃষান-কৃষানীরা কেশবপুরে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন সীলগালা, দুইটি ক্লিনিক বন্ধ

মনিরামপুরে ভোট প্রসঙ্গে বিএনপি–জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর :
যশোরের মনিরামপুর উপজেলার ১০নং মশ্বিমনগর ইউনিয়নে ভোট প্রদান প্রসঙ্গকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াতে ইসলামী সমর্থক লুৎফর রহমান (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা বাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি সমর্থক মোঃ আবু মেম্বর ও সাকিব হোসেন পারখাজুরা বাজারে জামায়াতে ইসলামী সমর্থক লুৎফর রহমানের কাছে জানতে চান তিনি কোন প্রতীকে ভোট দেবেন। এ সময় লুৎফর রহমান জামায়াতে ইসলামীকে ভোট দেবেন বলে জানালে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিএনপি সমর্থকরা জামায়াতে ইসলামীকে ‘রাজাকারদের দল’ বলে কটূক্তি করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে আবু মেম্বর ও সাকিব হোসেন লুৎফর রহমানকে মারধর করলে তিনি সামান্য আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয় জামায়াতে ইসলামী নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট