1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

আন্তর্জাতিক অপরাধ চক্র কর্তৃক পাচারকৃত যুবককে উদ্ধার করল গোয়েন্দা শাখা (ডিবি), ঝিনাইদহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

মোঃ ফজলুল কবির গামা,বিশেষ প্রতিনিধি: একটি সঙ্ঘবদ্ধ আন্তর্জাতিক মানব পাচারকারী চক্র মিথ্যা প্রলোভন ও প্রতারণার মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের বিদেশে পাচার করে। তেমনি একটি পাচারকারী চক্রের বাংলাদেশী এজেন্টের সাথে পরিচয় হয় ভুক্তভোগী জুয়েল মিয়া (২৫), পিতা- মোঃ বাবুল বিশ্বাস, সাং- কাঞ্চননগর, থানা- ঝিনাইদহ সদর, জেলা- ঝিনাইদহের। তাকে প্রথমে থাইল্যান্ড এবং পরবর্তীতে ইউরোপের লোভনীয় চাকরির প্রলোভন দেখায়। স্থানীয় এজেন্টের সাথে সাত লক্ষ টাকার বিনিময়ে চুক্তি হয়। ভুক্তভোগী পরিবারের সরলতার সুযোগ নিয়ে গত ০৯/০৪/২০২৫ তারিখ শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড হয়ে কম্বোডিয়াই পাচার করে। ভুক্তভোগী জুয়েল মিয়া কম্বোডিয়া বিমানবন্দরে পৌঁছালে পাচারকারী চক্রের সদস্য গণ তাকে রিসিভ করে কম্বোডিয়া ও থাইল্যান্ডের সীমান্তবর্তী শহর SAMARONG MUNICIPALITY এর O’SMACH নামক স্থানে আটকে রাখে। সেখান থেকে তাকে দিয়ে জোরপূর্বক বিভিন্ন প্রকার অনৈতিক শ্রম প্রদানে বাধ্য করে বিনা পারিশ্রমিক এ। ভুক্তভোগী কে তারা শারীরিক ও মানসিকভাবে অবর্ণনীয় নির্যাতন করতে থাকে। ভিকটিম জুয়েল তার উপর নির্যাতনের কথা তার পরিবারের নিকট জানালে ভিকটিমের বোন রুমা খাতুন স্থানীয় এজেন্টদের সাথে যোগাযোগ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে ভিকটিমের উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় এবং পরিবারের সাথে তার যোগাযোগ বন্ধ করে দেয়। ভিকটিম জানতে পারে বাংলাদেশে এজেন্টরা তাকে কম্বোডিয়ান কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সাম্প্রতিক যুদ্ধ শুরু হওয়ার পর ভিক্টিম জুয়েল মিয়া বন্দীশালা থেকে পালানোর সুযোগ পান এবং সেখান থেকে পালিয়ে কম্বোডিয়ার রাজধানীর নমপেনে যেতে সক্ষম হন। সেখানে সে খাবার ও আশ্রয়হীনভাবে অবস্থান করছিল। বিষয়টি ভিক্টিম জুয়েল মিয়া তার পরিবারকে জানালে ভিকটিমের বোন মোছাঃ রুমা খাতুন বিজ্ঞ আদালতে মানব পাচার প্রতিরোধ দমন আইন, ২০১২ এর ৬/৭/৮/৯ ধারায় একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার তদন্ত ভার জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঝিনাইদহ এর উপর অর্পণ করেন। জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) গোলাম মোর্শেদ মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন।

পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল ঘটনাটি অবহিত হয়ে তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিলাল হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিমকে ভিকটিমকে কম্বোডিয়া থেকে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)
শেখ বিল্লাল হোসেন ও অফিসার ইনচার্জ (ডিবি) মোঃ আব্দুল হাশেম সার্বক্ষণিক তদারকি অব্যাহত রাখেন। এক পর্যায়ে গত ইংরেজি ২৩/১২/২০২৫ তারিখ কম্বোডিয়ার ভিকটিমের অবস্থান সনাক্ত করা সম্ভব হয়। পরবর্তীতে বাংলাদেশ পুলিশের National Central Bureau (NBC) শাখার মাধ্যমে Interpol ও কম্বোডিয়া পুলিশের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করে ভিকটিমকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ভিকটিম জুয়েল মিয়াকে কম্বোডিয়ান পুলিশ গত ১৯/০১/২০২৬ তারিখে Thai Airlines এর TG585 ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেরণ করলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি),
ঝিনাইদহের একটি টিম বিমানবন্দর থেকে উদ্ধার করে ঝিনাইদহ নিয়ে আসে।

অদ্য ২০/০১/২০২৬ তারিখে ভিকটিম জুয়েল মিয়া লোমহর্ষক ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেছেন। এই আন্তর্জাতিক পাচার চক্রের সাথে সংশ্লিষ্ট সদস্যদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট