1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন পিবিআই গোপালগঞ্জে যোগ দিলেন পুলিশ পরিদর্শক (নিঃ) রঞ্জিত কৃষ্ণ মজুমদার নিজ দক্ষতায় ঝিকরগাছার গর্ব জুঁই এখন বিকেএসপিতে শার্শায় ১৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক ডুমুরিয়ায় আশ্রয়ন প্রকল্পের খাল খনন ও ভরাট কাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক চট্টগ্রামের আলোচিত শিশুধর্ষণ মামলায় আসামি মনিরের যাবজ্জীবন কারাদণ্ড ‎নির্মানাধীন ভবনে পড়ে ছিলো অন্তঃসত্ত্বা ময়নার মৃতদেহ ‎ ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন: স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিতের প্রত্যাশা দেবহাটায় সংসদ সদস্যের বরাদ্দে উন্নয়ন কাজের উদ্বোধন ১০ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, তদন্তে পুলিশ

যশোরে দোকান দখলের চেষ্টার অভিযোগ: বিদ্যুৎ বিচ্ছিন্ন, প্রাণনাশের হুমকিতে ব্যবসায়ী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:যশোর শহরে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনাকারী এক দোকান মালিককে বেআইনিভাবে উচ্ছেদের চেষ্টা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে বাড়িওয়ালার বিরুদ্ধে। এ বিষয়ে মঙ্গলবার সকালে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ভুক্তভোগী কুদ্দুস (৫২)।

লিখিত বক্তব্যে তিনি জানান, ১৯৯৫ সালের ১ মার্চ এ.এম.এফ রহমান (খোকা)-এর কাছ থেকে যশোর শহরের ৪ নম্বর আরএন রোড চৌরাস্তায় অবস্থিত একটি নির্মাণাধীন ভবনের নিচতলার দুটি দোকানঘর ৩ লাখ ১৫ হাজার টাকায় ক্রয় করেন। পরবর্তীতে ২০০৭ সালে ভবনটি এ.কে.এম খয়রাত হোসেনের কাছে বিক্রি হলে তাকে নতুন করে চুক্তিতে বাধ্য করা হয় এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়।

তিনি অভিযোগ করেন, নতুন মালিক রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে দোকান ছাড়তে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছেন। এমনকি পূর্বের চুক্তিপত্র ফেরত চাওয়া, ভাড়া গ্রহণে গড়িমসি, রশিদ না দেওয়া এবং ডিফল্টার বানানোর অপচেষ্টাও চালানো হয়। পরে আইনজীবীর পরামর্শে তিনি ডাকযোগে ভাড়া পরিশোধ করেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, দোকানের ভেতর দিয়ে টয়লেটের পাইপ স্থাপন, নোংরা পানি প্রবাহিত করে পরিবেশ নষ্ট করা, দোকানে ভাঙচুর এবং পরিবারের সদস্যদের ওপর হামলার মতো ঘটনাও ঘটেছে। তার ছোট ভাইকে মারধরের অভিযোগও তোলা হয়।
মোঃ কুদ্দুস বলেন, “আমাকে পরিকল্পিতভাবে হয়রানি করতে দোকানে উগ্রবাদী বই রেখে জঙ্গি বানানোর অপচেষ্টা এবং ‘রাজাকার’ আখ্যা দিয়ে সামাজিকভাবে হেয় করা হয়েছে।”

তিনি আরও জানান, গত ১৫ নভেম্বর ২০২৫ তারিখে বিদ্যুৎ বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে তার দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সকল বিল পরিশোধ করা সত্ত্বেও এখনো সংযোগ পুনঃস্থাপন করা হয়নি। অথচ চুক্তি অনুযায়ী বিদ্যুৎ সংযোগ নেওয়া ও বিল পরিশোধের দায়িত্ব তার নিজের।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বৈধ চুক্তি থাকা সত্ত্বেও তাকে জোরপূর্বক উচ্ছেদের ষড়যন্ত্র চলছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় ব্যবসা বন্ধের উপক্রম, ফলে তিনি চরম আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তিনি জানান, এই ব্যবসার আয়েই তার ১৬-১৭ জনের সংসার চলে।

এ অবস্থায় তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং অবৈধ উচ্ছেদ প্রচেষ্টা বন্ধের দাবি জানান। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট চুক্তিনামা ও বিদ্যুৎ বিল পরিশোধের কাগজপত্র উপস্থাপন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট