বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শার্শা ১ আসনে বিএনপির প্রার্থী হলেন তৃপ্তি

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: ৮৫ যশোর-১ শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। তিনি ২০১৮ সালে শার্শা আসন থেকে বিএনপির মনোনয়ন পান।

বনাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মফিকুল হাসান তৃপ্তি ছাত্রদলের রাজনীতি দিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনে পা রাখেন। শহীদ জিয়ার আদর্শে উজ্জীবীত ও অনুপ্রাণিত হয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতিতে হাতে খড়িদেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে এসএম হল শাখার সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতির দায়িত্ব পালন করেন। এর পর কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং পরে দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তিনি শার্শা আসন থেকে ৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। একজন সৎ বিনয়ী ব্যক্তি হিসাবে এলাকায় তিনি সুপরিচিত। বিএনপির শেষ ক্ষমতাকালীন সময়ে তিনি এলাকায় রাস্তা স্কুল নির্মানে অগ্রনী ভুমিকা পালন করেন। বিনা অর্থে তিনি প্রায় ২শতাধিক ব্যক্তির চাকুরীর ব্যবস্থা করেছিলেন। দলমত নির্বিশেষে তাঁর জনপ্রিয়তা এলাকায় আকাশচুম্বি।

তিনি আসন্ন নির্বাচনে তারেক রহমানের হাত কে শক্তিশালী করার জন্য এবং ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য শার্শার সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহবান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews