শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

নারীর অধিকার বাস্তবায়নের নীতির কবিতার ভূমিকা অনেক : ড. আসমা বেগম

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৫৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নারীর অধিকার বাস্তবায়নে কবি ও সংগঠক নূরজাহান আরা নীতির কবিতা ফুটে উঠেছে সাম্যের গান। সমাজের সকল স্তরের নারীর সম্মানজনক অবস্থানের জন্য তিনি কবিতার মাধ্যমে সংগ্রাম করে গেছেন। তাঁর কবিতা গুলো নিয়ে গবেষণার বিশেষ প্রয়োজন। তাহলে সমাজের অনেক উপকার হবে।

শুক্রবার বিকেলে (৩১ অক্টোবর) প্রেসক্লাব যশোরে কবি ও সংগঠক নূরজাহান আরা নীতির স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম এসব কথা বলেন।
বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোর আয়োজিত কবি ও নূরজাহান আরা নীতি স্মরণসভার আহবায়ক ড. মো. মুস্তাফিজুর রহমানের সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লেখক ও গবেষক অধ্যাপক কাজী শওকত শাহী, কবি খসরু পারভেজ, কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম, কবি ড. শাহনাজ পারভীন।
স্মরণসভায় স্মৃতিচারণে অংশ নেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হারুণ অর রশিদ, সহকারী অধ্যাপক টিটভ জামাল, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল হাশিম রেজা, হাফিজুর রহমান, নিজামদ্দিন অমিত, কবি মোকাররম হোসেন, সাংবাদিক দেওয়ান মোর্শেদ আলম, কবি নাঈম নাজমুল, কবি এম এ কাসেম অমিয়, কবি অরুণ বর্মণ, কবি রাশিদা আখতার লিলি, কবি আতিয়ার রহমান, কবিপুত্র মোস্তানূর রহমান সাক্ষর প্রমুখ।
কবি আহমদ রাজুর উপস্থাপনায় অনুষ্ঠানে কবির জীবনী পাঠ করেন কবি মঞ্জুয়ারা সোনালি। স্মরণ সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মোয়াজ্জেম হোসেন স্বপন
দোয়া পরিচালনা করেন একেএম শহিদুল্লাহ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছে লিরিক যশোর, সৃষ্টিশীল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যশোর, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোর, দ্যোতনা সাহিত্য পরিষদ, কৃষ্টিবন্ধন যশোর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews