বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোরে ইজিবাইক চালকের লাঠির আঘাতে সহকর্মী নিহত

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে
যশোর অফিস :যশোর শহরের আশ্রম রোডে সহকর্মীর লাঠির আঘাতে জাহিদ হোসেন (৪০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ আশ্রম রোড পশ্চিমপাড়ার বাসিন্দা ও পুলেরহাট এলাকার জালাল উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, আশ্রম রোডের ফারুকের গ্যারেজে নিজের ইজিবাইক পরিষ্কার করার সময় সহকর্মী ইউসুফের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইউসুফ লাঠি দিয়ে আঘাত করলে জাহিদ মাটিতে লুটিয়ে পড়েন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোতোয়ালি থানার তদন্ত ইনস্পেক্টর কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews