বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

‘আপনার চোখকে ভালবাসুন’ প্রতিপাদ্যে যশোরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

যশোর অফিস: ‘আপনার চোখকে ভালবাসুন’ প্রতিপাদ্যে যশোরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহরের পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ৮টায় হাসপাতাল প্রাঙ্গন থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মেডিকেল কলেজ চত্বর প্রদক্ষিণ করে। এতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফরা অংশ নেন। পরে হাসপাতালের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালক ডা. মো. ইমদাদুল হক। আলোচনা সভায় বক্তব্য রাখেন চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. নজরুল ইসলাম খান, সহকারী অধ্যাপক ডা. আশফাক রহমান খান এবং সাইটসেভার্সের যশোর জেলা কো-অর্ডিনেটর আল মামুন।

বক্তারা বলেন, দেশে বর্তমানে প্রায় ১০ লাখ মানুষ অন্ধত্বে ভুগছেন। চোখ মানুষের শরীরের অমূল্য অঙ্গ, যা হারালে জীবনের কষ্ট অনুধাবন করা যায়। গ্রামাঞ্চলে ধান মাড়াইয়ের সময় অনেকেই চোখে আঘাত পান, তাই চোখের সুরক্ষায় সঠিক চশমা ব্যবহারের পরামর্শ দেন তারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আদ্-দ্বীন চক্ষু প্রকল্পের জিএম মো. রবিউল হক। এতে চক্ষু বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাইটসেভার্সের সহযোগিতায় আদ্-দ্বীন আই কেয়ার প্রজেক্ট অনুষ্ঠানটি বাস্তবায়ন করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews