বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড : ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: যশোরে একটি মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে শহরের নীলগঞ্জ সাহাপাড়া মোড়ে নবাব মার্কেটের নবাব স্টোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এতে আগুন নেভায়। এরই মধ্যে ওই ব্যবসা প্রতিষ্ঠানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে গুদামের মালামাল পুড়ে ধ্বংস হয়ে গেছে। এতে করে প্রতিষ্ঠানের প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মার্কেট ও ব্যবসায়ী হাসিব ইমাম লালু।

ব্যবসায়ী হাসিব ইমাম লালু জানান, সকালে ঘুম থেকে ওঠে দেখেন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে থেকে ধুয়া বের হচ্ছে। সাথে সাথে স্থানীয় লোকজন ডেকে এবং ফায়ার সার্ভিসের খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এতে আগুন নেভাতে সাহায্য করে। কিন্তু ততক্ষনে ব্যবসা প্রতিষ্ঠানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরো জানান, দোকান এবং গুদামে মুদি ও মনোহরী মালামাল ছিলো। গুদামে ও দোকানে তিন কোটি টাকার বেশি মালামাল ছিলো। তার সব শেষ হয়ে গেছে। এখন কিভাবে ব্যাংক লোন পরিশোধ করবেন তা নিয়ে হতাশ হয়ে পড়েছেন।

 

যশোর

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews