শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ডায়ের খালের গেটে শ্রমিকদের সঙ্গে পানিতে নেমে শেওলা পরিষ্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য! নদীর লবণ পানি ওঠানামায় ক্ষতির অভিযোগ, অবৈধ পাইপ অপসারণের দাবি এলাকাবাসীর কেশবপুরে ৩ হাজার বিঘা চাষের জমি জলাবদ্ধ, ঘেরের বেড়ি কেটে দিল প্রশাসন কেশবপুরে ঘেরের বেড়ি কেটে জলাবদ্ধতা নিরসন হারিয়ে যেতে বসা ঘোড়ার গাড়িতে ঘোরে সংসারের চাকা কেসিসি’র নির্মাণাধীন বর্জ্য রিসাইকিং প্লান্টের মেশিনারিজ পরীক্ষামূলক চালু ভাঙ্গায় ৯৪টি পূজামণ্ডপে নিরাপত্তা পরিদর্শনে ওসি মিজানুর রহমান ঝিনাইদহে অসহায় ৬ পরিবারের মাঝে গরুর বাছুর বিতরণ

জাতীয় কাবাডি প্রতিযোগিতা পুরুষ ফাইনালে খুলনা–সাতক্ষীরা, নারী ফাইনালে নড়াইল–ঝিনাইদহ

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে
যশোর অফিস:  জাতীয় কাবাডি প্রতিযোগিতার রূপসা জোনের (খুলনা বিভাগ) সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে স্বাগতিক যশোরের নারী ও পুরুষ দল। বুধবার যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে অনুষ্ঠিত খেলায় নারী দল হারে ঝিনাইদহের কাছে এবং পুরুষ দল হারে খুলনার কাছে।
পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে সাতক্ষীরা ৪৩-২৫ পয়েন্টে হারায় নড়াইলকে। ম্যাচের প্রথমার্ধে ২৫-১১ এগিয়ে ছিল সাতক্ষীরা। দ্বিতীয়ার্ধে কিছুটা লড়াই করলেও নড়াইল ফিরে আসতে পারেনি।
অপর সেমিফাইনালে স্বাগতিক যশোরকে ৩৩-২৯ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে খুলনা। যদিও প্রথমার্ধে ১৭-১০ পয়েন্টে এগিয়ে ছিল যশোর, কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে খুলনা।
নারী বিভাগে নড়াইল ৮৪-৭ পয়েন্টে কুষ্টিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। অপর সেমিফাইনালে ঝিনাইদহ ৬২-১৫ পয়েন্টে পরাজিত করে স্বাগতিক যশোরকে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নারী বিভাগের ফাইনালে মুখোমুখি হবে নড়াইল ও ঝিনাইদহ। এক ঘণ্টা পর পুরুষ বিভাগের ফাইনালে খেলবে খুলনা ও সাতক্ষীরা।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে এবং যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতার পর্দা নামবে আজ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews