বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে এসএসসি শিক্ষার্থী শাম্মী হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন বিনিয়োগ-বান্ধব অর্থনীতির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ভাঙ্গা বাসস্ট্যান্ডে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত অন্তত ১৫ মণিরামপুর পারিবারিক কলহের জেরে বড় বোনকে হাতুড়িপেটা, অভিযুক্ত ছোট ভাই বিলুপ্তপ্রায় কালিম পাখি পোষ মানিয়ে সফল ডুমুরিয়ার চুকনগরের মৎস্য ব্যবসায়ী! নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার হস্তান্তর করেন এসপি আল মামুন শিকদার ঝিকরগাছার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ ও র‌্যালি ভাঙ্গায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত বিশ্বকাপের পতাকার ভিড়ে বাঁকড়া সেতুতে কালেমা খচিত পতাকার ব্যতিক্রমী আয়োজন

শার্শায় চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসি রবিউলের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

আতিকুজ্জামান (শার্শা) যশোরঃ চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মব সৃষ্টি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে নাভারন বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “চাঁদাবাজি একটি সামাজিক ব্যাধি। চুরি, ছিনতাই, মাদক বা সন্ত্রাস—যেই করুক না কেন, কোনো ছাড় দেয়া হবে না। এমনকি যদি আমার থানার কোনো সদস্য এসব অপরাধে জড়িত থাকে, তাহলেও জানালে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

তিনি আরও বলেন, “মব সৃষ্টি কিংবা নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেবে। ভুক্তভোগীরা নির্দ্বিধায় থানায় অভিযোগ আনুন, আমরা দ্রুত আইনি পদক্ষেপ নেব।”

এর আগে আজ বৃহস্পতিবার দুপুরে তিনি নাভারণ বাজার পরিদর্শন করেন। এসময় সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চাঁদা না দেয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা রক্ষায় আশ্বস্ত করেন।

ওসি রবিউলের এই ঘোষণা ব্যবসায়ী, সাধারণ মানুষ ও স্থানীয়দের মধ্যে আস্থা ফিরিয়ে এনেছে। অপরদিকে, চাঁদাবাজ ও সন্ত্রাসী চক্রের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরি, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা বৃদ্ধি পেয়ে জনজীবনে অস্থিরতা তৈরি করেছিল। পুলিশের এমন জিরো টলারেন্স নীতি তাদের জন্য আশার আলো হয়ে এসেছে। তারা আশা করছেন, এ উদ্যোগে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews