বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোর কেশবপুরে ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টা ঘটনায় আদালতে পৃথক দুই মামলা দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পে ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

যশোরে দুর্নীতি মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে যবিপ্রবির সাবেক ভিসি স্ট্রোক করায় হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে
যশোর অফিস : দুর্নীতি মামলায় আটক যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোক করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল সাত্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ।
যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুস সাত্তার ২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্বে ছিলেন। দুর্নীতি দমন কমিশন দুদকের দুটি মামলায় প্রায় দেড় মাস ধরে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, আবদুস সাত্তার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় তাঁর মুখ দিয়ে লালা বের হচ্ছিল। স্ট্রোকের আশঙ্কায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
 যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েত জানান, প্রফেসর আব্দুস সাত্তারের মস্তিষ্কের সিটি স্ক্যান করানো হয়েছে। তাঁর মাথায় রক্ত চলাচলে বিঘ্ন ঘটেছে। তাঁর চিকিৎসা ও পর্যবেক্ষণ চলছে। তবে তিনি আপাতত শঙ্কামুক্ত নন।এদিকে প্রফেসর আব্দুস সাত্তারের ছেলে ওয়াসিফ সাত্তার আজ দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে ক্ষোড প্রকাশ করে লেখেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্যের পদ গ্রহণের জন্য সত্তর বছর বয়সে আমার বাবাকে কারাগারে যেতে হলো। তাঁর শারীরিক অবস্থার কথা বারবার আদালতে জানানো হলেও তিনি জামিন পাননি। অবশেষে যশোর কেন্দ্রীয় কারাগারে তিনি স্ট্রোক করেছেন। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।‌ রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার বাবার মতো সম্মানীয় ব্যক্তিদের শেষ জীবনে হেনস্তা করা হচ্ছে। আমার বাবা এই অপমান সহ্য করতে পারেননি। এমন রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ হোক। সরকারের শুভবুদ্ধির উদয় হোক।
প্রসঙ্গত, প্রফেসর আব্দুস সাত্তারের দুর্নীতির আগামী ২০ আগস্ট হাজিরার দিন ধার্য রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews