বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

বিজেপি’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

যশোর অফিস: বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) যশোর জেলা শাখার উদ্যোগে দলের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক মাসুম আহমেদ বিশ্বাস।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন যুব সংহতি পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক হারুন অর রশিদ, জেলা শাখার সাবেক সদস্য সচিব মো. শাহজালাল ফন্টু, সদস্য সচিব সাজু আহমেদসহ অন্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিজেপি ২৫ বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা মেধাভিত্তিক ও সুস্থধারার রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান। বক্তারা ৫ আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews