বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোর সার্কেলের হাইওয়ে পুলিশের তৎপরতা: তিন থানার মহাসড়কে ফিটনেস ও লাইসেন্স চেক, দুর্ঘটনা প্রতিরোধে অভিযান মামলা ও জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩৭২ বার পড়া হয়েছে

শহিদ জয়, যশোর : দৈনন্দিন দায়িত্ব পালনের অংশ হিসেবে হাইওয়ে পুলিশের যশোর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাসিম খান,, ৩ আগস্ট নাভারণ হাইওয়ে থানা, নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানা এবং ঝিনাইদহের বারোবাজার হাইওয়ে থানার অধীনস্থ মহাসড়ক এলাকায় দিবাকালীন ডিউটি পার্টির কার্যক্রম তদারকি করেছেন।

এ সময় সংশ্লিষ্ট থানাগুলোর অফিসার ইনচার্জ, সাব-ইন্সপেক্টর, সার্জেন্ট এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় মহাসড়কে চলাচলরত বিভিন্ন শ্রেণির যানবাহনের ফিটনেস, রেজিস্ট্রেশন এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিধিবহির্ভূত যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে একাধিক মামলা দায়ের করা হয়।

সড়ক দুর্ঘটনা হ্রাস এবং নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের এমন ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার এএসপি নাসিম খান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews