শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোর ভবদহে পানি বৃদ্ধি:৪৫টি গ্রাম প্লাবিত দ্রুত পদক্ষেপের দাবি সংগ্রাম কমিটির

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩৫৪ বার পড়া হয়েছে
যশোর অফিস :ভবদহ অঞ্চলে পানিবন্দি মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রনজিত বাওয়ালি, যুগ্ম আহ্বায়ক গাজী আব্দুল হামিদ এবং সদস্য সচিব চৈতন্য কুমার পাল এক বিবৃতিতে জানান, ইতোমধ্যে কুলটিয়া ইউনিয়নের ১৪টি, চলিশার ৫টি, সুন্দলীর ১০টি, পায়রার ৫টি, হোগলাডাঙ্গার ৮টি এবং নেহালপুর ইউনিয়নের ৩টি গ্রামসহ মোট ৪৫টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রতিদিন নতুন নতুন এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, উপাসনালয় ও ফসলের জমি পানির নিচে চলে যাচ্ছে। পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে, অথচ সরকারি উদ্যোগের বাস্তবায়নে চরম ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।
সরকার আমডাঙ্গা খাল পুনঃখনন, ৮১ কিলোমিটার নদী খনন এবং টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের ঘোষণা দিলেও তার দীর্ঘসূত্রিতা জনগণের দুর্ভোগ বাড়াচ্ছে বলে অভিযোগ করেন তারা। বর্তমানে ভবদহ সুইচগেটের ২১টি ভেন্টের মধ্যে মাত্র ৬টি খোলা রয়েছে। অবিলম্বে বাকি গেটগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি, যাতে পানি দ্রুত নিষ্কাশন হতে পারে।
সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও সিদ্ধান্ত বাস্তবায়নের ধীরগতিই এই দুরবস্থার মূল কারণ। তারা অবিলম্বে আমডাঙ্গা খাল সংস্কার, নদী খনন এবং টিআরএম বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী কর্মসূচি নির্ধারণে আগামী ৪ আগস্ট, বিকেল ৩টায় মসিহাটি স্কুলে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির এক জরুরি সভা আহ্বান করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews