শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

ভেড়ামারায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৪২৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার অডিটোরিয়াম হলরুমে আজ মঙ্গলবার ২৯/০৭/২০২৫ ইং তারিখ বেলা ১১ ঘটিকার সময় ভেড়ামারা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত ২০২২-২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভেড়ামারা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় পারফরমেন্স বেজড ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ এর সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।

তারমধ্যে, এসএসসি থেকে ১০ জন, এইচএসসি ১০ জন, মাদ্রাসা ১০ জন, ভোকেশনালসহ মোট ৩৭ জন কে সেরা মেধাবী মনোনীত করে তাদের হাতে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্রধান, অবিভাবক, সেরা মেধাবী ছাত্র ছাত্রীগণসহ মিডিয়া কর্মী।

অনুষ্ঠান টি পরিচালনা করেন হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews