1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ১০ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে অপপ্রচার চালিয়ে কেশবপুর পৌর বিএনপি নেতার সম্মানহানি – থানায় জিডি চৌগাছায় শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’ বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার দৌলতপুরে ধর্ষণচেষ্টা মামলা ধামা চাপা দেওয়ার নতুন নাটক শার্শায়‘দুর্ধর্ষ ডাকাতি’ নয়,পূর্ব বিরোধ ও পাওনা টাকা নিয়ে সংঘর্ষের অভিযোগ সাংবাদিককে হু’মকি ও চাঁদা দাবির অভিযোগে ডা. রাফসান জানি ও এনসিপি নেতা জিহাদের বিরুদ্ধে মামলা বেনাপোল কাস্টমসের বড় সাফল্য: ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ আটক, প্রকাশ্যে নিলাম সম্পন্ন যশোরে সৎ মা-ভাইবোনদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ যশোরে বিজিবির অভিযানে ৬ কোটি ৫৮ লাখ টাকার স্বর্ণের চালানসহ ৩ পাচারকারী আটক যশোরে ধর্ষণের শিকার শিশুর পরিবারের পাশে বিএনপির সহায়তা সেল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের হিন্দু পাড়ায় গত ২১ জুলাই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আবু বক্কার (৫৮) নামে এক মুরগী ব্যবসায়ীকে হত্যার আটক দম্পতির বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। নিহতের ছেলে রকি কবিরাজ (৩৯) মামলাটি করেছেন। আসামিরা হলেন,ওই গ্রামের নির্মল কুমার সরকার (৪৭) এবং তার স্ত্রী সরস্বতী সরকার (৪০)।
রকি এ জাহারে উল্লেখ করেছেন, তার পিতা আবু বক্কার রং মিস্ত্রি।পাশাপাশি পোল্ট্রি মুরগী লালন পালন করে তা বিক্রি করতেন। গত মে মাসের মাঝামাঝিতে তিনটি মুরগী ৯শ টাকায় বাকি নেন নির্মল কুমার। কিন্তু ওই টাকা চাইতে গেলে আসামিরা নানা তালবাহানা করে। বিষয়টি অনেকের কাছে তার পিতা জানিয়েছিলেন। কিন্তু কোন প্রতিকার পাননি। গত ২২ জুলাই বেলা ১২টার দিকে তার পিতা আসামি নির্মলের বাড়তি যান। পাওনা নয়শ টাকা চাইলে তার সাথে কাববিতন্ডা বাঁধে। এক পর্যায়ে নির্মল একটি বাঁশ দিয়ে তার পিতার মাথায় আঘাত করে। সাথে সাথে তিনি মাটিতে পড়ে যান। সে সময় নির্মলের স্ত্রী সরস্বতী এগিয়ে এসে তার পিতার হাতে ও শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে দেয়। তখন চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ছেড়ে দেয়। আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে গিয়ে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট