শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

কোটচাঁদপুরে বাইসাইকেল আরোহী কে বাঁচাতে গিয়ে রং বোঝাই ট্রাক উল্টে গেলো

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিবেদক মোঃফজলুল কবির গামা : কোটচাঁদপুরে খাদে পড়েছে রং ভর্তি ট্রাক। রবিবার(৬ জুলাই) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার দুধসরা বাসস্ট্যান্ডের অদুরে।

জানা যায়,বরিশাল থেকে ফিক্সজিট কোম্পানির রং লোড দিয়ে আসছিলো। কোটচাঁদপুরের দুধসরা বাসস্ট্যান্ড পার হওয়ার পর সড়কের উপর এক বৃদ্ধ বাইসাইকেল আরোহীকে দেখতে পায়। এ সময় বার বার হুইসেল দেবার পরও তিনি সড়ক থেকে সরে না যাওয়ায় পাশ দিয়ে বের হতে গেলেই ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

ট্রাকটিতে আনুমানিক ২০ লাখ টাকার রং ছিল,বলে জানা গেছে।ট্র্যাক উল্টে যাওয়ায় রং সব ট্র্যাকের নিচে পড়ে গেছে। এতে করে রংয়ের কৌটা ফেটে রং পড়ে গেছে। ক্ষতি হয়ে গেছে অনেক টাকা।

এদিকে ঘটনার পর পরই ঘটনাস্থল ত্যাগ করেন ওই সাইকেল আরোহী বৃদ্ধ। এ কারনে ওনার নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।
কোটচাঁদপুর থানার জরুরি ডিউটিরত উপপরিদর্শক (এসআই)শহিদুল ইসলাম বলেন,খবর শোনার পর ঘটনাস্থলে গিয়ে ছিলাম। ট্রাক উল্টে কিছু মালামালের ক্ষতি হলেও ড্রাইভার ও হেলপার ভাল আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews