বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

যবিপ্রবিতে ব্লাড ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

যবিপ্রবি প্রতিনিধি, ইমরান হোসেন: ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন বনজ, ফলজ, ঔষুধি ও ছায়াদানকারী গাছ রোপন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রক্তদানে সহায়তাকারী সংগঠন ব্লাড ব্যাংক।

রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করে ব্লাড ব্যাংকের সদস্যরা।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি মাসুম বিল্লাহ বলেন, যবিপ্রবি ব্লাড ব্যাংক সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। রক্তদান যেমন একটি জীবন বাঁচানোর মহান কাজ, তেমনি বৃক্ষরোপণও একটি প্রাণ বাঁচানোর নিঃশব্দ সংগ্রাম।
জলবায়ু পরিবর্তন, অক্সিজেন ঘাটতি, প্রাকৃতিক ভারসাম্যহীনতা এসব সমস্যার সমাধানে বৃক্ষই হতে পারে আমাদের শ্রেষ্ঠ বন্ধু। আজকের এই উদ্যোগের মাধ্যমে আমরা একটি সবুজ ভবিষ্যতের বীজ বপন করছি। এর সাথে সাথে আমি মনে করি গরমের সময় যশোরের তীব্র গরম থেকে বাঁচার জন্য এই বৃক্ষ রোপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।
চলুন, আমরা শুধু রক্ত নয় গাছও দেই। প্রাণ বাঁচাই রক্ত দিয়ে, ভবিষ্যৎ বাঁচাই গাছ দিয়ে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews