শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩৩৫ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক : আগামী ছয় মাস বা প্রয়োজনে বেশি সময়ের জন্য চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন। বুধবার (২ জুলাই) দুপুরে সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা জানান , নৌবাহিনীর দায়িত্বের সময়কাল শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে জিটুজি ভিত্তিতে দীর্ঘ মেয়াদে এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে।

এছাড়া তিন মাসের মধ্যে মোংলা বন্দরে চীন দুটি টার্মিনাল নির্মাণের কাজ শুরু করবে বলেও জানান উপদেষ্টা সাখওয়াত।

২০০৭ সাল থেকে আংশিক আর ২০১৫ সাল থেকে চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্বে পালন করছে সাইফটেক পাওয়ার। ৬ জুলাই যার মেয়াদ শেষ হচ্ছে। তাদের সাথে চুক্তির মেয়াদ বাড়ছে না বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা।

তবে আগে থেকেই বন্দরের আরেকটি টার্মিনাল, চিটাগাং কনটেইনার টার্মিনাল -সিসিটি পরিচালনারও চুক্তি ছিলো সাইফ পাওয়ার টেকের সাথে, তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাখওয়াত হোসেন।

বিদেশি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেবার বিষয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দেশ বিক্রি করতে আসেনি।

এদিকে এনবিআরকে গতিশীল করা ও রাজস্ব বাড়াতে পাঁচ উপদেষ্টার সমন্বয়কে গঠিত কমিটি বুধবার সকালে বৈঠক করেছে। এই কমিটির সদস্য নৌ উপদেষ্টা নিজেও। তার কাছে সাংবাদিকরা জানতে চান প্রথম বৈঠকে আলোচনা ও চট্টগ্রামের কাস্টমস কমিশনারকে সাময়িক বরখাস্তের বিষয়ে। তিনি সেসব নিয়েও কথা বলেন।

সূত্র ৭১ টিভি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews