বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

অ্যাকাউন্টিং ছাড়া কিছুই কল্পনা করা যায় না’ — যবিপ্রবি উপাচার্য

  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

যবিপ্রবি প্রতিনিধি: হিসাবরক্ষণ সংক্রান্ত গবেষণা ও পেশাগত দক্ষতা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের আয়োজনে ন্যাশনাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

আজ শনিবার বেলা ১২ টাই যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারীতে ‘অ্যাকাউন্টিং রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার ডেভোলপমেন্ট’ শীর্ষক ন্যাশনাল সেমিনার আয়োজন করে যবিপ্রবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ। এর আগে সকাল সাড়ে ৯ টাই স্যার জগদীস চন্দ্র বসু একাডেমিক ভবনের নবম তলায় পোস্টার প্রেজেন্টেশনের শুভ উদ্ভোধন করেন যবিপ্রবি উপাচার্য।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, সেমিনার ও কনফারেন্স শিক্ষার্থীদের দক্ষতা ও জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। অ্যাকাউন্টিং এমন একটি বিষয় যা সকল ক্ষেত্রে অতীব জরুরী। অ্যাকাউন্টিং ছাড়া কোনো কিছুই কল্পনা করা যায় না। পৃথিবীর সবজায়গায় এই সাবজেক্টের বিচরণ রয়েছে। তোমাদের গবেষণামূখী হতে হবে। গবেষণার মাধ্যমে তোমাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. শেখ মোস্তাক আহমেদ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. মোহম্মদ জাকারিয়া মাসুদ ও ইউনিলিভ্যার কনজিউমার কেয়ার লিমিটেডের সিনিয়র টেরিটরি ম্যানেজার মো. সাকাওয়াত হোসেন। বক্তারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ‘অ্যাকাউন্টিং রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট’ ও শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে বিস্তারিত গবেষণালদ্ধ তথ্য আলোকপাত করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। সেমিনারে আরও বক্তব্য রাখেন সেমিনারের আহবায়ক ও এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেন, এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইএস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন এআইএস বিভাগের শিক্ষার্থী তৌফিক ইকবাল ও ফাতেমা জান্নাত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews