বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পে ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ : যশোরে ইয়েস কার্ড পেল চার জেলার ৫৯ জন

  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩৬৭ বার পড়া হয়েছে

যশোর ডেস্ক , ১৯ জুন ২০২৫ : ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতায় যশোর থেকে ‘ইয়েস কার্ড’ পেয়েছেন চার জেলার ৫৯ জন ক্ষুদে সাঁতারু। ইয়েস কার্ড পাওয়াদের মধ্যে ৪৩ জন বালক এবং ১৬ জন বালিকা।

বুধবার সকাল থেকে যশোর জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলে যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার দুই শতাধিক ক্ষুদে সাঁতারুর মধ্য থেকে সেরা ৫৯ জনকে বাছাই করা হয়।

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী ও সম্ভাবনাময়ী ক্ষুদে সাঁতারুদের খুঁজে বের করতে বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় বাংলাদেশ সুইমিং ফেডারেশন এই ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের আয়োজন করেছে।

বাছাই শেষে বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তীর্ণ সাঁতারুদের মাঝে ইয়েস কার্ড প্রদান করেন যশোরের জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নৌবাহিনীর লে. কমান্ডার ফাহিম আহমদ, যশোর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সদস্য মাহাবুবুর রহমান, নাজিম উদ্দিন, স্পন্সর প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকের যশোর শাখার ম্যানেজার মোস্তফা মাহমুদ।

প্রধান অতিথি বক্তব্যে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, সাঁতার শুধু একটি খেলা নয়, জীবন বাঁচানোর কৌশলও। তিনি বলেন, প্রতিবছর অনেক শিশু পানিতে ডুবে মারা যায় সাঁতার না জানার কারণে। তৃণমূল পর্যায়ে এ ধরণের আয়োজন একদিকে যেমন শিশু-কিশোরদের সাঁতার শেখার আগ্রহ সৃষ্টি করবে, তেমনি দেশও মেধাবী সাঁতারুদের খুঁজে পাবে।

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রোগ্রামের আয়োজকরা জানিয়েছেন, সারাদেশে ১৫টি ভেন্যুতে ৬৪ জেলার ক্ষুদে সাঁতারুদের বাছাই করা হচ্ছে। এর মাধ্যমে প্রথম পর্যায়ে ছয়শ’ উদীয়মান ক্ষুদে সাঁতারু নির্বাচন করা হবে। পরে তাদেরকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযুক্ত করে গড়ে তোলা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews