বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

১৭ জুন বিশ্ব মরুময়তা ও অনাবৃষ্টি প্রতিরোধ দিবসে চৌগাছায় এবি পার্টির বৃক্ষরোপণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৭৬৪ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় ১৭ জুন মঙ্গলবার বিকালে আমার বাংলাদেশ পার্টির উপজেলা কার্যালয়ে বিশ্ব মরুময়তা ও অনাবৃষ্টি প্রতিরোধ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ ও ফলজ চারা বিতরণ করা হয়। এসময় এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ সহ চৌগাছা উপজেলার নেতা নাসিম রেজা নাহিদ , সাংবাদিক মেহদী হাসান শিপলু, হারুন সহ আরো অনেকে।

এসময় এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ বলেন, বাংলাদেশে বর্তমানে ১৫ শতাংশ বনাঞ্চলও নেই যেখানে ২৫ শতাংশ থাকা উচিত ছিল। বড় গাছ নিধন, ফসলী ও বনাঞ্চল জমিতে ঘনবসতির কারণে গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে । ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা ও অপচয়ের কারণে চৌগাছার বিভিন্ন এলাকায় সেচ মৌসুমে টিউবওয়েলে পানি থাকে না। পাশাপাশি বৈশ্বিক জলবায়ুর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪৪ ডিগ্রির বেশি হওয়ায় কর্মজীবী মানুষের জন্য কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে। অন‍্যদিকে আমাদের সচেতনতার অভাবে যত্রতত্র ময়লা আবর্জনা পোড়ানোর ফলে বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে। এজন্য এবি পার্টির মাধ্যমে আমরা সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করছি যেন নাগরিকরা বেশি বেশি গাছ রোপণ করে ও পানি অপচয় না করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews