শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

মালদ্বীপে বাংলাদেশ বাস্কেটবলের দলের ব্রোঞ্জ পদক জয়

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৬৮৭ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: মালদ্বীপে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ বাস্কেটবল টুর্নামেন্টে বাংলাদেশ ব্রোঞ্জ পদক লাভ করেছে।

১৫জুন মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত স্থান নির্ধারনী খেলায় স্বাগতিক মালদ্বীপকে ৭৫-৪৩ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করে বাংলাদেশের যুবারা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৪ পয়েন্ট করেছেন সান মুরং। তার পর দ্বিতীয় সর্বোচ্চ ১৬ পয়েন্ট আফ্রিদির। বাংলাদেশ দল গতকালও মালদ্বীপকে গ্রুপ পর্বের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে হারিয়েছিল।

দক্ষিণ এশিয়ান বাস্কেটবল এসোসিয়েশনের (এসএবিএ) ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশ ও মালদ্বীপ ছাড়াও ভারত ও শ্রীলংকা অংশ নিয়েছে।

বাংলাদেশ বালক ও বালিকা উভয় দল আজ ব্রোঞ্জের জন্য মালদ্বীপের বিপক্ষে মাঠে নেমেছিল। বালিকা দল পরাজিত হলেও বালক দল স্বাগতিকদের হারিয়ে পদক জিতেছে।

বাংলাদেশ বালিকা দল ৮৬-২২ পয়েন্টে হেরেছে মালদ্বীপের বিপক্ষে। অনূর্ধ্ব-১৬ পর্যায়ে বাংলাদেশ নারী বাস্কেটবলে এটাই প্রথম অংশগ্রহণ। গ্রুপ পর্বে তিনটি ম্যাচই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews