
নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর সদরের আমতলা মোল্লাপাড়ায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো মোল্লাপাড়া সবুজ সংঘ আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা।
আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেলে স্থানীয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও টুর্নামেন্টের সৌজন্যে থাকা লিটন ট্রাভেলসের স্বত্বাধিকারী আনিসুর রহমান লিটন।

প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।
জানা যায়, “মাদককে না বলি, গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানকে সামনে রেখে সবুজ সংঘ ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে সৌজন্যে ছিল লিটন ট্রাভেলস, মোল্লাপাড়া, আমতলা, যশোর। টুর্নামেন্টে প্রথম পুরস্কার হিসেবে ২৫ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে ১৫ হাজার টাকা প্রদান করা হয়।
চ্যাম্পিয়ন সিটি বয়েসের মজনু, সেন্টু, আকাশ, বাবু, তাহাসিন, মিরাজ,জাহিদ, রুবেল দুরন্ত খেলা দর্শকদের দৃষ্টি আকর্ষিত হয়েছে।
আয়োজক কমিটি জানায়, যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতেই প্রতি বছরের মতো এবারও এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।