শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর বোর্ডে এইচএসসি: চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ৮৩৮, বহিষ্কার ১ কেশবপুরে বটাকা আদায় করতে গিয়ে ভুয়া আয়কর কর্মকর্তা আটক গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত যশোর প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত সরকারের অপেক্ষা নয়, নিজেরাই করলেন উদ্যোগ—সংস্কার হচ্ছে জনসেবার টিউবওয়েল যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি জেলা পুলিশের অংশগ্রহণে যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন যশোর জেলা যুবদল নেতা সাঈদের পিতা ও ছাত্রদল নেতা জিসানের দাদার ইন্তেকাল, জোহর বাদ জানাজা

কেশবপুরে বটাকা আদায় করতে গিয়ে ভুয়া আয়কর কর্মকর্তা আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

কেশবপুর যশোর প্রতিনিধিঃ যশোরের কেশবপুর উপজেলা শহরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্তা পরিচয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে উৎপল কুমার রায় নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে কেশবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) কেশবপুর উপজেলা শহর এলাকার বিভিন্ন দোকানে গিয়ে উৎপল কুমার রায় নিজেকে ইনকাম ট্যাক্স কর্মকর্তা পরিচয় দেন। এ সময় তিনি বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায় করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে তিনি ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়ার সময় বিষয়টি স্থানীয়দের সন্দেহ হয়।
পরে স্থানীয় জনতা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ কালে তার পরিচয় নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews