শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর বোর্ডে এইচএসসি: চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ৮৩৮, বহিষ্কার ১ কেশবপুরে বটাকা আদায় করতে গিয়ে ভুয়া আয়কর কর্মকর্তা আটক গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত যশোর প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত সরকারের অপেক্ষা নয়, নিজেরাই করলেন উদ্যোগ—সংস্কার হচ্ছে জনসেবার টিউবওয়েল যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি জেলা পুলিশের অংশগ্রহণে যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন যশোর জেলা যুবদল নেতা সাঈদের পিতা ও ছাত্রদল নেতা জিসানের দাদার ইন্তেকাল, জোহর বাদ জানাজা

যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আজ ১৬ জুলাই ২০২৬ তারিখ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ০৮টি শাড়ী, .৫ কেজি জিরা, ২০ কেজি ফুসকা, ১২০টি চকলেট ও ২৭৬টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ১,৯০,৬৫০/-(এক লক্ষ নব্বই হাজার ছয়শত পঞ্চাশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews