শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

​যশোরে নবচেতনার দুই মাসব্যাপী ‘গ্রীন স্কুল ক্যাম্পেইন’ শুরু, গাছের চারা বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে যশোরে দুই মাসব্যাপী ‘গ্রীন স্কুল ক্যাম্পেইন ও বনায়ন কর্মসূচি’ শুরু হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ (NAFC)-এর উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।

​এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১ জুলাই) যশোর সদর উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ সচেতনতামূলক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বনায়নের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
​বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: তুষার চক্রবর্তী, প্রতিষ্ঠাতা, নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ মোহাম্মদ আতাউর রহমান, উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর, যশোর জাহিদ হাসান টুকুন, সভাপতি, যশোর প্রেস ক্লাব একেএম শরিফুল আনাম আজাদ, প্রধান শিক্ষক, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় সাংবাদিক ​মনিরুজ্জামান মুনির, সাবেক সভাপতি, নবচেতনা মো: মিলন শেখ, প্রধান সমন্বয়কারী, নবচেতনা
​রাকিব উদ-দৌলা শুভ্র, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব
​শেখ জিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব
​আতাউল্লাহ সাইদ সহ সংগঠনের সবুজপ্রেমী স্বেচ্ছাসেবকীবৃন্দ।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এবং জীববৈচিত্র্য রক্ষা করতে হলে স্কুল পর্যায় থেকেই পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করতে হবে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং একটি সবুজ, টেকসই ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।
​বক্তারা আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশ সংরক্ষণে তাদের সম্পৃক্ত করার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
​নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত ৫ জুন শুরু হওয়া এই বিশেষ কর্মসূচি আগামী জুলাই মাসের শেষ পর্যন্ত যশোর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে পরিচালিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews