রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :

জনগণের ভোগান্তি লাঘবে মণিরামপুর উপজেলা প্রশাসন

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মণিরামপুর প্রতিনিধিঃ সম্প্রতি হরিহরনদ খননের মাটি মণিরামপুর উপজেলা প্রশাসন টেন্ডারের মাধ্যমে বিক্রয়ের পর থেকে এখনো পর্যন্ত মাটি বহনের কারনে সামান্য বৃষ্টিতে কয়েকটি রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করলে বিভিন্ন সড়ক পরিদর্শন ও পানি দিয়ে রাস্তা পরিষ্কারে এগিয়ে এসেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। শনিবার(৪ই জুলাই) মণিরামপুর-ঝিকরগাছা সড়কে মণিরামপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহির দায়ান আমিন ও উপজেলা মৎস কর্মকর্তা মোঃ সেলিম রেজার উপস্থিতিতে কয়েকটি রাস্তায় সরাসরি পাইপের মাধ্যমে পানি দিয়ে রাস্তা চলাচলের উপযোগী করা হয় বলে জানাগেছে।
‎জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহির দায়ান আমিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews