রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত অন্তত ২০; বাসে আগুন, মহাসড়কে যান চলাচল বন্ধ যশোর ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১ যশোর বোর্ডে এইচএসসি আইসিটি পরীক্ষায় অনুপস্থিত ২,৫৯৩, বহিষ্কার ২ শ্রমিকদের সর্বনিম্ন মজুরী ৩০ হাজার টাকা করতে হবে-এ্যাড. আতিকুর রহমান শ্যামনগর থানা অফিসার ইনচার্জ এর সাথে সাংবাদিকদের মতবিনিময় নড়াইলে এনসিপি’র আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত অতি বৃষ্টিতে বিপর্যস্ত ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন: অসহায়দের পাশে খাদ্য সামগ্রী নিয়ে উপজেলা প্রশাসন মধুমতি নদীতে ভেসে উঠল অর্ধগলিত মরদেহ, পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার মহেশপুরে র‍্যাবের অভিযানে ৬৬৪ বোতল মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার

মহেশপুর সীমান্তে বিজিবির তিন অভিযানে ৩ হাজার ৮০০ পিস ভারতীয় ওষুধ ও ২৬ বোতল সিরাপ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

পাপন চৌধুরী;ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামী বিহীন ২৬ বোতল ভারতীয় সিরাপ ও ৩ হাজার ৮০০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

রোববার (৫ জুলাই) ভোরে ব্যাটালিয়নের সদস্যরা একযোগে এসব অভিযান পরিচালনা করেন। মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫২/২৪-আর ও ৫২/২৫-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা বাগানপাড়া গ্রামের মো. মমিন তক্কেলের বাঁশবাগানে হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৬ বোতল ভারতীয় সিরাপ এবং ১ হাজার ৮০০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।

এদিকে, খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৮৪-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর গ্রামের একটি পাটখেতে নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে আরও ২ হাজার পিস ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

উদ্ধারকৃত সব মালামাল উদ্ধারকালে কোনো আসামীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews