শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের ১৬ বছর পর চট্টগ্রামে ধরা পড়ল খুলনার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করলেন শহিদুল ইসলাম

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট: কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করলেন মোঃ শহিদুল ইসলাম। শুক্রবার (১৯ জুন-২৬) সন্ধ্যায় তিনি বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেনের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, তিনি তালা থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক বদলির আদেশে তিনি তালা থানা থেকে কালিগঞ্জ থানায় যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, কালিগঞ্জে এসে তিনি মাদক ব্যবসার বিস্তার এবং এর সামাজিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবগত হয়েছি। মাদক নির্মূলে, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে পাশাপাশি থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। তিনি আরো বলেন, “মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ কালিগঞ্জ গড়ে তুলতে পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে কোনো ধরনের অপরাধ, সন্ত্রাস কিংবা অনিয়মের সঙ্গে আপস করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে পুলিশের প্রধান লক্ষ্য। তবে পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এজন্য তিনি উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতাসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং অপরাধমুক্ত কালিগঞ্জ থানা গড়ে তোলা সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews