বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

খুলনার ট্রিপল হত্যাকাণ্ডের ঘাতক রফিক গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

শেখ নাসির উদ্দীন, খুলনাঃ খুলনা সোনাডাঙ্গায় ২ নাতি ও নানী হত্যাকাণ্ডের প্রধান আসামি সৎপিতা রফিকুল ইসলাম হাওলাদারকে বরিশাল কোতোয়ালি থানার কাশিপুর থেকে গ্রেফতার করা হয়েছে। খুলনা র‌্যাব-৬ ও বরিশাল র‌্যাব-৮ যৌথভাবে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর ট্রিপল হত্যাকাণ্ডের ঘাতক ট্রাক ড্রাইভারকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে রিমান্ডের জন্য আবেদন করবেন বলে জানা গেছে।

শুক্রবার খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক জানান, ট্রিপল হত্যাকাণ্ডের পর থেকে মূল অভিযুক্ত রফিকুল ইসলামকে ধরার জন্য কাজ শুরু করা হয়। প্রযুক্তি ও সোর্সের সহযোগিতা নিয়ে তাকে বরিশালের কাশিমপুর থেকে গ্রেফতার করা হয়। তাকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
সোনাডাঙ্গা থানার ওসি জানান, নিহত দুই শিশুর পিতা মাসুম ব্যাপারীর দায়েরকৃত মামলার একমাত্র আসামী রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ এর জন্য আদালতের কাছে রিমান্ড চাওয়া হবে।
উল্লেখ্য, ২৯ মে নানীকে গলা কেটে এবং দুই নাতিকে শ্বাস রোধ করে নৃশংস ভাবে হত্যা করে ঘাতক রফিকুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews