বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষার দিকনির্দেশনায় যবিপ্রবিতে দুই মাসব্যাপী সেমিনার নিরাপত্তাহীনতায় পরিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন হামলাকারীদের গ্রেপ্তারের দাবি কুয়েটে ড. এম. এ. রশীদ হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি

বেনাপোলে বিজিবি-বিএসএফের যৌথ রিট্রিট প্যারেড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে যশোরের বেনাপোল-পেট্রোপোল জিরো পয়েন্টে বিজিবি ও ভারতের বিএসএফের যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিকাল ৫টা ৫ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত শার্শা উপজেলার বেনাপোল আইসিপিতে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল হাফিজুর রহমান, বিজিবি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহমুদুল হাসানসহ সেনাবাহিনী ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ভারতের পক্ষে বিএসএফের ১৪৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট টি কে মান্দাতাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্যারেড শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফ সদস্যদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং উভয় দেশের কর্মকর্তারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফটোসেশনে অংশ নেন।
অনুষ্ঠানটি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে বলে সংশ্লিষ্টরা জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews