
নিজস্ব প্রতিবেদক: যশোর বাহাদুরপুর গ্রামে পরসম্পদ লোভী একদল বখাটে সন্ত্রাসীদের হামলায় দৈনিক যশোর বার্তা পত্রিকার সিনিয়র রিপোর্টার ও সাপ্তাহিক স্মৃতি পত্রিকার চীফ ফটো সাংবাদিক এবং কৃষি উদ্যোক্তা এনামুল কবীর কে হেনস্ত ও লাঞ্ছিত হওয়ার ঘটনায় দুকোটি টাকার মানহানির মামলার অভিযোগ দায়ের হয়েছে। বাদী এনামুল কবীর স্বয়ং নিজে উপস্থিত হয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় কর্মরত এসআই অনুপ কুমার মন্ডলের নিকট এই অভিযোগ পেশ করেন উল্লেখিত অভিযোগে ভুক্তভোগী জানিয়েছে সদর উপজেলা ৪নং নোয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে হাজী বানু বিশ্বাসের ছেলে ১.কামরুজ্জামান ওরফে কামরুল(৫১) আসামি ২.আসাদুজ্জামান আসাদ (৫৫)এবং আসামী ৩.শাহিনুজ্জামান (৫২)সহ অজ্ঞাত আরো ৫-৬ জন এর মূলত এলাকায় ভূমিদস্যু পরসম্পদ লোভী সন্ত্রাসী প্রকৃতির। অন্যের জমি জোরপূর্বক দখল করে নেওয়া এদের নিত্য দিনের পেশা। অবিলম্বে এসব সন্ত্রাসীদের শাস্তি হওয়া উচিত। আরো জানাই গ্রামে তার কৃষি আবাদি জমিতে ফল ফলাদির গার্ডেন ও একটি পুকুর আছে গায়ের জোরে সেই পুকুরে পানি ফেলে তার ব্যবসায়িক ক্ষতি করার অপচেষ্টা চালালে তাকে বাধা দিতে গেলে সঙ্ঘবদ্ধ সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কথা ও খারাপ ভাষায় গালিগালাজহ মারধর করে পা ভেঙে মাথা ফাটিয়ে দেবে বলে বাকবিতণ্ডায় জড়িয়ে একপর্যায়ে তারা প্রাণনাশের হুমকি দিয়ে যায়। এ ব্যাপারে গণমাধ্যম কর্মী আরো জানাই পূর্ব শত্রুতার জের ধরিয়া পরিকল্পিতভাবে ২০ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল পাঁচটার দিকে তার সাথে অমানবিক দুর্ব্যবহার করে তার পেশাদারিত্বের প্রতি যে ক্ষতি সাধিত করেছে তা প্রায় দুই কোটি টাকার সমপরিমাণ ক্ষতির সামিল বলে উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানিকার মামলার অভিযোগ দেওয়া হয়েছে বলে জানায়। ঘটনার বিষয়ে সাক্ষী প্রতিবেশী অনেকে অবগত আছে। সে এখন চরম নিরাপত্তায় ভুগিতেছে।এ বিষয়ে প্রশাসনের নিকট দৃষ্টান্তমূলক শাস্তির বিধান রেখে আইনের সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।