রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে “যশোর বিপ্লবী ছাত্র-জনতা”র ইফতার

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৯৬ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:পবিত্র রমজান মাসে মাদরাসার এতিম শিক্ষার্থী, আলেমদের সাথে নিয়ে ইফতারের আয়োজন করেছেন নবগঠিত “যশোর বিপ্লবী ছাত্র-জনতা” সংগঠনের সদস্যরা। এই ইফতারে অংশ নেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের সকল স্তরের সদস্যরা।

সংগঠনটির উদ্যোগে রবিবার (২২ ফেব্রুয়ারি) যশোর শহরের ধর্মতলা আফনান আল কুরআন একাডেমি মাদরাসায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে দেশের সকল আন্দোলনে শহীদের প্রতি দোয়া কামনা ও দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করা হয়।

এই আয়োজনের সম্পর্কে সংগঠনের সাধারণ সম্পাদক, মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ন্যায় ও সমতা প্রতিষ্ঠান লক্ষ আমরা কাজ করছি। এই ইফতার মাহফিলের মধ্য দিয়ে আমাদের নবগঠিত কমিটির কার্যক্রম শুরু হলো। ভবিষ্যতে দেশের যেকোনো অসংগতির বিরুদ্ধে আমরা রাজপথে থাকবো।

পবিত্র রমজান মাসে এই কোমলমতি শিশুদের সাথে ইফতারের আয়োজন করতে পেরে আনন্দিত প্রকাশ করেন সংগঠনের সদস্যরা। তারা জানান, দেশের ভালো কাজের সাথে তারা অতীত ছিল সামনেও থাকবে।

সবার উপস্থিতে ইফতার ও দোয়া মাহফিলটি পরিপূর্ণ হয়ে ওঠে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটি সভাপতি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews