বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষার দিকনির্দেশনায় যবিপ্রবিতে দুই মাসব্যাপী সেমিনার নিরাপত্তাহীনতায় পরিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন হামলাকারীদের গ্রেপ্তারের দাবি কুয়েটে ড. এম. এ. রশীদ হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি

যশোরের আরএন রোড ফলপট্টির খালেদা হত্যা মামলায় পালিত ছেলে শামস বিনকে অভিযুক্ত চার্জশিট

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোর শহরের আরএন রোডের সুলতানা খালেদা সিদ্দিকা হত্যা মামলায় পালিত ছেলে শেখ শামস বিনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই এসআই জাহাঙ্গীর আলম। শেখ শামস বিন আরএন রোডের মৃত শেখ শাহাজাহান রহমানের পালিত ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, শেখ শাহাজাহান নিঃসন্তান হওয়ায় তিন মাস বয়সী শামস বিনকে দত্তক নিয়ে ছেলে হিসেবে লালন পালন করেন। শামস ৯ম শ্রেণি পর্যন্ত লেখাপাড়া করেছে। শাহাজাহানের মৃত্যুর পর শামস আরএন রোড ফলপট্টির বাসয় তার মা সুলতানা খালেদা সিদ্দিকার সাথে থাকত। পরবর্তীতে শামস মাদকাশক্ত হয়ে পড়ে। শামস তার মায়ের কথা শুনতোনা। নিজের খেয়াল খুশিমত চলাফেরা করত। চলতি বছরের ২৪ মে শামস তার মায়ে কাছে টাকা চায়। টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে শামস তার মাকে মারপিট রক্তাক্ত যখম করে। অতিরিক্তি রক্তক্ষরণে সুলতানা খালেদা সিদ্দিকা মারা যায়। এদিন দুপুরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পুলিশ সংবাদ দিলে সুলতানা খালেদার লাশ উদ্ধার ও শামস বিনকে আটক করে। এ ঘটনায় খালেদার ভাতিজা জুবায়ের তানভীর সিদ্দিকী জয় বাদী হয়ে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে হত্যার সাথে জড়িত থাকায় পালিত ছেলে শামস বিনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত শামস বিনকে আটক দেখানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews