শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

মাগুরায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিতর্ক উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী উপজেলা প্রশাসন বিতর্ক উৎসব-২০২৫ এর উদ্বোধন হয়েছে।

শুক্রবার ২৯ আগস্ট সকাল ৮.৩০ টার সময় মাগুরা জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে নোমানি ময়দানে এসে শেষ হয় । এতে মাগুরা সদর উপজেলার ২৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

র‌্যালি শেষে জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোঃ মাহবুবুল আলম। অনুষ্ঠানে প্রধান বিতর্ক ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবি)-এর চেয়ারম্যান এ. কে. এম. শোয়েব এবং বিশেষ বিতর্ক ব্যক্তিত্ব ছিলেন এমডিএফবি খুলনা অঞ্চলের তাকদিরুল গনি। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সহ প্রমুখ।

দিনব্যাপী এ উৎসবে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের আন্তর্জাতিক শিশু বিতর্ক রম্য, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সনাতনী স্কুল বিতর্ক ও তাৎক্ষণিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ২৬টি বিতর্ক ক্লাবের শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করে মাগুরা আদর্শ বিতর্ক সংঘ। সংগঠনের চেয়ারম্যান নাহিদুর রহমান দুর্জয় অনুষ্ঠান পরিচালনা করেন। দিনব্যাপী এ বিতর্ক উৎসব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews