শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই, এনপিজেএ বাংলাদেশের শোক যশোরে পুলিশের বিভাগীয় পদোন্নতির এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত মনিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে শহীদ ইকবাল দীর্ঘদিনের খেদমত শেষে বাইতুল আমান মসজিদের খতিব মাওলানা আবু বক্কর সিদ্দিককে অশ্রুসজল সংবর্ধনা ও বিদায় দেখার কেউ নেইঃ পুকুরের উপর নড়বড়ে কাঠের দোকানে বৃদ্ধার মানবতার জীবন! যশোর সীমান্তে ৬ লাখ ৬৯ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে সৌদি আরবে হুতি হামলার প্রতিবাদে মানববন্ধন ডায়ের খালের গেটে শ্রমিকদের সঙ্গে পানিতে নেমে শেওলা পরিষ্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য!

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে যশোরে নানা কর্মসূচি

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

যশোর অফিস: “মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে যশোরে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার সকালে সিভিল সার্জন অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং বাস্তবায়ন করে সিভিল সার্জন অফিস, যশোর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. কামরুল হাসান বলেন, জন্মের প্রথম ছয় মাস কেবলমাত্র মাতৃদুগ্ধই শিশুর জন্য যথেষ্ট। এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মায়ের স্বাস্থ্য সুরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি পরিবারকে মাতৃদুগ্ধ খাওয়ানোর বিষয়ে সচেতন হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের প্রতিনিধি বলেন, কর্মক্ষেত্র ও সামাজিক পর্যায়ে মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতে পরিবেশ তৈরি করতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মায়েদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা জরুরি।

এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, নার্স, এনজিও প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। কর্মসূচিতে মাতৃদুগ্ধের উপকারিতা বিষয়ে আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews