মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিকরগাছার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ ও র‌্যালি ভাঙ্গায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত বিশ্বকাপের পতাকার ভিড়ে বাঁকড়া সেতুতে কালেমা খচিত পতাকার ব্যতিক্রমী আয়োজন যশোরে জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, দোষীদের শাস্তি দাবি মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার শ্যামনগর থেকে প্রায় ছয় ফুট লম্বা অজগর সাপ উদ্ধার যশোর হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগ, প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে বিচার দাবি মুকসুদপুরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা, ভিডিও ভাইরাল কোটচাঁদপুরে প্রবাসীর স্ত্রীর ঘরে অসামাজিক কাজ ও ইয়াবাসহ যুবক আটক।

ভেড়ামারায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংক লুট ॥ আহত-৪

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া। কুষ্টিয়ার ভেড়ামারায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংক লুট করেছে একদল সন্ত্রাসী। এ সময় ব্যাংকের এজেন্ট রিপন এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী রিপন আহমদ কে বেদম প্রহার করে লুট করে নেয় প্রায় ১৫ লক্ষ টাকা। বসতবাড়ীতেও তান্ডব চালায় সন্ত্রাসীরা। এ ঘটনা গতকাল রবিবার দুপুর ১২ টার দিকে। গুরুত্বর আহত রিপন আহমেদ কে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর ১২টার দিকে হঠাৎ করেই সাতাবাড়ীয়ার মোফাজ্জেল হোসেন’র পুত্র সন্ত্রাসী নাজিরুল’র নেতৃত্বে একদল সন্ত্রাসী ভেড়ামারার সাতবাড়ীয়াস্থ ব্র্যাক ব্যাংকের পিছনেই রিপন আহমেদ’র বসতবাড়িতে আচমকা প্রবেশ করে। এসময় রিপন কে ডাকাডাকির একপর্য্যায়ে রিপন ঘর থেকে বাহিরে এলেই হামলা চালানো হয়। এসময় বাঁধা দিতে এলে রিপন আহমেদ’র বৃদ্ধ মাতা রানুওয়ারা রহমান (৬৫)কে শীলতাহানী করা হয়। পরে তার শরীরে পেট্রল ঢেলে দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। আহত করা হয় রিপন আহমেদ’র ভাই রুবেল আহমেদ (৩২) ও রেশমা খাতুন (২৫) কে। পরিবারের সকল কে হত্যার উদ্দ্যেশে গ্যাসের সিলিন্ডার’র মুখ খুলে দিয়ে গ্যাস ছেড়ে দেওয়া হয়। এরপর ব্র্যাক ব্যাংক এ এসে ভাংচুর করে সিসিটিভি ক্যামেরা এবং ডিভিআর। লুট করে নেওয়া হয় ড্রয়ারে থাকা সাড়ে ৯ লক্ষ টাকা। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে, রিপন আহমেদ’র ভাই রুবেল আহমেদ।
রিপন আহমেদ জানান, সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিত ঘটনার জের ধরে আমার উপর সন্ত্রাসী হামলা চালায়। এসময় ব্যাংকের ড্রয়ার থেকে সাড়ে ৯ লক্ষ টাকা এবং বাড়ি থেকে সাড়ে ৫ লক্ষ টাকা সহ প্রায় ব্যাংকের ১৫ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়াও বাড়িতে আরো নগদ টাকা যা ছিল তাও লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এসময় আমার মা, ভাই, ভাবীকেও তারা গুরুত্বর আহত করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews