শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত যশোর ডিবির পৃথক অভিযানে ৩ জন আটক, ৭০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল অ্যালকোহল উদ্ধার রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী ঝিকরগাছায় মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত ঝিকরগাছায় মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সুপারি গাছ বিতরণ ঝিকরগাছায় নারী ও দুই শিশুকে মারধরের অভিযোগ, চার আসামি আটক

যশোরে ছিনতাই ও ছুরিকাঘাতে যুবক আহত, মামলা দায়ের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে
যশোর অফিস :যশোর শহরের ষষ্টিতলাপাড়া এলাকায় ছিনতাই ও ছুরিকাঘাতে মাহবুবুর রহমান (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি রেলবাজারস্থ ‘আশা ইন্টারপ্রাইজ’এ চাকরি করতেন। ঘটনাটি ঘটে গত ১০ জুলাই রাত বারোটার দিকে।
ভুক্তভোগীর পিতা মো. মোস্তাফিজুর রহমান ওরফে সেলিম রেজা কোতয়ালী মডেল থানায় দায়েরকৃত এজাহারে উল্লেখ করেন, পূর্ব বিরোধের জেরে সজিব দে (২২) নামে এক যুবক এবং তার সহযোগী ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি মাহবুবকে সুরেন্দ্রনাথ সড়কের মোড়ে পথরোধ করে রিকশা থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে।
এজাহারে বলা হয়,আসামিরা মাহবুবকে একটি বাগানে নিয়ে গিয়ে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। প্রতিরোধের চেষ্টা করলে তার হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এসময় তার পকেটে থাকা ব্যবসায়িক নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত মাহবুব বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় কোতয়ালী থানায় ১৭ জুলাই একটি মামলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews