শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত যশোর ডিবির পৃথক অভিযানে ৩ জন আটক, ৭০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল অ্যালকোহল উদ্ধার রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী ঝিকরগাছায় মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত ঝিকরগাছায় মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সুপারি গাছ বিতরণ ঝিকরগাছায় নারী ও দুই শিশুকে মারধরের অভিযোগ, চার আসামি আটক

ঝিনাইদহ জেলায় এক বছরে ৩৬১ জনের আত্মহত্যা কর্মশালায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ রিপোর্টার: ঝিনাইদহ জেলার ৬টি উপজেলায় গত এক বছরে আত্মহত্যা করেছেন ৩৬১ জন মানুষ। এর মধ্যে নারীদের সংখ্যাই বেশি। আত্মহত্যার প্রধান কারণ হিসেবে পারিবারিক ও দাম্পত্য কলহ, আর্থিক সংকট ও ঋণগ্রস্থ জনিত হতাশাকে চিহ্নিত করা হয়েছে। আত্মহত্যার ৬২ শতাংশ ঘটনা এসব কারণেই ঘটে থাকে বলে একটি সমীক্ষায় উঠে এসেছে।

বুধবার বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় এ পরিসংখ্যান তুলে ধরা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল এবং সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ কামরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, সহকারী কমিশনার এসএম শাদমান উল আলম, প্রেসক্লাব সভাপতি আসিফ কাজল এবং রিপোর্টার্স ইউনিট সভাপতি এম এ কবীর। কর্মশালায় জেলা প্রশাসক বলেন,আত্মহত্যা প্রতিরোধে শুধু আইন নয়, দরকার ব্যাপক জনসচেতনতা। স্কুল পর্যায়ে ক্যাম্পেইন চালানো, ধর্মীয় উপসানালয়ে প্রচার চালানো, পারিবারিক বন্ধন জোরদার করাসহ শিক্ষা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়ে গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, আত্মহত্যার মতো সামাজিক বিপর্যয় রোধে মাদক ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণও জরুরি।
উল্লেখ্য, জেলার মধ্যে সদর উপজেলা আত্মহত্যার সংখ্যায় শীর্ষে রয়েছে, যা বিশেষ উদ্বেগের বিষয় বলে মত প্রকাশ করেন আলোচকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews