শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু যশোরের চৌগাছায় ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে এসআরবি-৬ কেশবপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় খুলনার শীর্ষ সন্ত্রাসী নুরাজিম বাহিনীর শাহরিয়ার রকি মাদারীপুরে গ্রেফতার যশোরে মাদ্রাসাছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শীতের আগমনেও ডুমুরিয়ার বিল ও জলাশয়ে এখন দেখা মিলছে না অতিথি পাখির কেশবপুর উপজেলা এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেত্রীর মতবিনিময় অনুষ্ঠিত। ভাঙ্গা টোল প্লাজায় ট্রাকে আগুন দেওয়ার ভিডিও, দাবির সত্যতা মেলেনি নড়াইলে তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার কেশবপুরে মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

যশোরে স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় মামলা

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে
 যশোর অফিস : যশোরে স্কুলছাত্রীকে (১৬) অপহরণে ঘটনায় শাহরিয়ার (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে সদর উপজেলার ক্ষিতিবদিয়া গ্রামের আব্দুল হালিমের ছেলে। এই ঘটনায় দায়েরকরা মামলার আরো আসামিরা হলো, শাহরিয়ারের পিতা আব্দুল হালিম ও বোন লিজা।
এজাহারে ওই ছাত্রীর মা উল্লেখ করেছেন, তার মেয়ে যশোরের একটি স্কুল থেকে এবার এসএসসি পাশ করেছে। স্কুলে যাতায়াতের পথে প্রায় সময় শাহরিয়ার তার মেয়েকে উত্যক্ত ও বিরক্ত করতো। তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ২৪ জুন সন্ধ্যার দিকে তার মেয়ে খয়েরতলা বাজারে যায় কেনাকাটা করার জন্য। সে সময় শাহরিয়ার তার মেয়েকে অপহরণ করে একটি মোটরসাইকেলে করে নিয়ে যায়। তিনি খোঁজাখুজি করে জানতে পারেন তার মেয়েকে শাহরিয়ার অহরণ করেছে। তিনি তার বাড়িতে গেলে শাহরিয়ারের পিতা ও বোন তার সাথে খারাপ আচারণ করে এবং বাড়ি থেকে বের করে দেয়। পরে তিনি মেয়েকে না পেয়ে থানায় মামলা করেন।
কোতয়ালি থানার এসআই নকীব ইকবাল হোসেন জানিয়েছেন, গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে শহারিয়ারকে তার বাড়ি থেকে আটক করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে
পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews