বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল- রাজপথেই জবাবের ঘোষণা শ্যামনগরে চালিতাঘাটা বাজারের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন বিজিবির অভিযানে ভারতীয় নেশার ইস্কাফ সিরাফ ও চোরাচালানী মালামাল আটক ‎ যশোর কেশবপুরে ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টা ঘটনায় আদালতে পৃথক দুই মামলা দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পে ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং

ঝিকরগাছায় গলায় ফাঁস দিয়ে মহিলার আত্মহত্যা

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

আশরাফুজ্জামান বাবু, নিজস্ব প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের হাড়িয়াদেয়াড়া (মোল্লাপাড়া) গ্রামের ভ্যানচালক জাহাঙ্গীর আলমের স্ত্রী হাসিনা বেগম (৪০) নামের এক গৃহিণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

নিহতের স্বামী বলেন প্রতিদিনের ন্যায় আজ শনিবার (১২ জুলাই) সকালে তিনি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরবর্তীতে কোনো এক সময় বাড়ীর সকলের অগোচরে নিজ শয়নকক্ষে বাঁশের আড়ার সহিত নিজের ব্যবহৃত উড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে হাসিনা বেগম আত্মহত্যা করেন। জাহাঙ্গীর আলম সকাল অনুমান সাড়ে ১০ টার সময় বাড়ীতে এসে স্ত্রীকে ডাক দেন। ডাকের সাড়া না পেয়ে ঘরের ভিতরে যেয়ে দেখেন তার স্ত্রী বাঁশের আড়ায় ঝুলে আছে। তখন তিনি চিৎকার করলে বাড়ীর লোকজন সহ আশেপাশের লোকজন এসে তাৎক্ষনিকভাবে বাঁশের আড়া থেকে হাসিনাকে নামিয়ে স্বামীর ভ্যানযোগে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথিমধ্যে স্থানীয় পল্লী চিকিৎসক এর নিকট নিলে বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষা করে তিনি মারা গেছে বলে জানান। হাসিনা বেগম দীর্ঘদিন যাবত ব্রেইন (মানসিক) এর সমস্যায় ভুগছিলেন। তাদের ৩ ছেলে আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঝিকরগাছা থানার এসআই মোঃ রেজাউল করিম সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতাল যশোরে প্রেরণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews